যমজ সন্তানের বাবা হলেন নাসিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার যমজ সন্তানের বাবা হলেন অভিনেতা আহসান হাবীব নাসিম। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানের লেক ভিউ ক্লিনিকে সকাল ১০টা ৫০ মিনিটে আহসান হাবীব নাসিমের স্ত্রী আমিনা হাবীব পুত্র ও কন্যাসন্তানের জন্ম দেন। সন্তানদের নাম রাখা হয়েছে রায়হান হাবীব ও আবিয়া সুনেহরা।রাজধানীর লেক ভিউ ক্লিনিকে চিকিত্সক সেলিনা আকতারের তত্ত্বাবধানে দুই সন্তানের জন্ম হয়। একসঙ্গে পুত্র ও কন্যা সন্তানের বাবা হওয়ায় পরিবারের সবাই বেশ খুশি। যমজ সন্তানের বাবা হওয়ায় মিডিয়ার অনেক সহকর্মী আহসান হাবীব নাসিমকে শুভেচ্ছা জানিয়েছেন।উল্লেখ্য, ২০০০ সালে ১৪ এপ্রিল আহসান হাবীব নাসিম আর আমিনা হাবীব বিবাহবন্ধনে অবদ্ধ হন।