যমজের নাম শাহরা, ইকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের এক মাস পর যমজ শিশু দুটির নাম রাখলেন সঞ্জয় দত্ত ও মান্যতা। ছেলের নাম রেখেছেন শাহরা আর মেয়ের নাম দিয়েছেন ইকরা। ফার্সি শব্দ ‘শাহ্’ মানে ‘রাজকীয়’ এবং ‘রা’ অর্থ ‘যোদ্ধা’। শাহ্রা মানে হচ্ছে রাজকীয় যোদ্ধা। আর হিব্রু শব্দ ‘ইকরা’ অর্থ ‘পড়ো’। হিন্দু দম্পতির শিশুর নামে ফার্সি ও হিব্রু শব্দের চল কোত্থেকে এল, সেই প্রশ্নের উত্তর জানতে ফিরে যেতে হবে মাস কয়েক আগে। সঞ্জয় ও মান্যতা দম্পতি ছুটি কাটাতে গিয়েছিলেন মিসরে। সেখানে শব্দ দুটির সঙ্গে পরিচয় ঘটে। এর মধ্যে শাহরা নামটি মনে ধরে সঞ্জয়ের। কারণ, তাঁর নামের শুরুটাও ইংরেজি বর্ণ ‘এস’ দিয়ে। ওয়েবসাইট।