যশ চোপড়ার ব্যানারে সোনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিল কাপুর-তনয়া সোনম কাপুর এবার প্রযোজক যশ চোপড়ার নজরে পড়েছেন। সোনমের প্রথম ছবি সওয়ারিয়া দেখার পরই যশ চোপড়া অনিল কাপুরকে ডেকে মেয়ের প্রশংসা করেছিলেন। তবে প্রশংসা করলেও তখন পর্যন্ত সোনমকে নিয়ে কোনো ছবি তৈরির কথা ভাবেননি তিনি। কিন্তু সম্প্রতি সোনমের জনপ্রিয়তার কথা মাথায় রেখে তাঁকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। খুব শিগগিরই যশ চোপড়া তাঁর নিজের ব্যানারের নতুন ছবির ঘোষণা করবেন। ছবির নাম ঠিক না হলেও নায়িকা যে সোনম, এটা একরকম চূড়ান্ত করে ফেলেছেন যশ চোপড়া। আর এর মাধ্যমে বলিউডের বড় ব্যানারের সঙ্গে কাজ করার সুযোগ হতে যাচ্ছে অনিল কাপুর-তনয়া সোনমের।