যশ-রহমান-শাহরুখের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আর রহমানের সঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া। সম্প্রতি অস্কারজয়ী এই সুরকারের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে, এ আর রহমান এমন কিছু অসাধারণ ও স্মরণীয় কাজ করেছেন, যার ভক্ত তিনি নিজেই। তিনি চান, সেসব সংগীত যেন তাঁর ছবিতে কাজে লাগে। যশ চোপড়ার এমন মনোবাঞ্ছার কথা শুনে এ আর রহমান বিনয়ের সঙ্গে বললেন, ‘তাঁর সঙ্গে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করব।’ ছবিতে মুখ্য চরিত্রে শাহরুখ খান থাকবেন বলে জানা গেছে। তবে নায়িকা হিসেবে কাকে নেওয়া হবে, তা এখনো স্থির হয়নি। ওয়েবসাইট।