যশরাজ ফিল্মসের নতুন ছবিতে পুলিশ চরিত্রে রানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই দশকের অভিনয়জীবনে এই প্রথম পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি। তিনি যশরাজ ফিল্মসের ‘মারদানি’ ছবির মাধ্যমে পুলিশ কর্মকর্তারূপে পর্দায় হাজির হবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র।এরই মধ্যে ছবিটিতে রানীকে চুক্তিবদ্ধ করিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রদীপ সরকার। এর আগে যশরাজ ফিল্মসের ‘লাগা চুনরি মে দাগ’ এবং ‘লাফাঙ্গে পারিন্দে’ ছবি পরিচালনা করেছিলেন প্রদীপ। এক খবরে এসব তথ্য জানিয়েছে ‘পিটিআই’।চলতি বছরের শেষের দিকে ‘মারদানি’ ছবির শুটিং শুরু হবে। বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে ২০১৪ সালে। সর্বশেষ ২০০৯ সালে যশরাজ ফিল্মসের ‘দিল বোলে হাড়িপ্পা’ ছবিতে অভিনয় করেছিলেন রানী মুখার্জি।