যশের জন্য ‘যব তক হ্যায় জান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালা সিনহা থেকে সাধনা, রেখা থেকে শ্রীদেবী, মাধুরী থেকে ক্যাটরিনা—সবাই সেদিন হাজির হবেন এক ছাদের তলে। ১২ নভেম্বর যশরাজ স্টুডিওতে হবে যশ চোপড়ার শেষ ছবি যব তক হ্যায় জান-এর উদ্বোধনী প্রদর্শনী। আর এই আয়োজনের উদ্যোগ নিয়েছে তাঁর পরিবার। যশের সঙ্গে কাজ করেছেন এমন সব নায়িকাই আসবেন সেদিন। যশরাজ স্টুডিওকে ঢেলে সাজানো হচ্ছে এখন থেকেই। তৈরি হচ্ছে থিয়েটার। আয়োজকদের মতে, উদ্বোধনী প্রদর্শনীতে প্রায় তিন শ দর্শক একসঙ্গে বসে দেখতে পারবেন ছবিটি। তবে বলিউডের প্রায় সব তারকার আসার কথা থাকলেও কাজলের আসা অনিশ্চিত। একই দিনে মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ছবি সান অব সর্দার। হিন্দুস্তান টাইমস।