যশোর আর খুলনায় 'জীবনঢুলী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলী এবার প্রদর্শিত হবে যশোর আর খুলনায়। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান কিনো-আই ফিল্মস সূত্রে জানা গেছে, জীবনঢুলী যশোরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২০ থেকে ২২ ফেব্রুয়ারি আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ২২ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে। খুলনার শঙ্খ সিনেমা হলের ময়ূরী ডিজিটাল সিনে কমপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হবে ২১ থেকে ২৭ ফেব্রুয়ারি।
সরকারি অনুদান পেয়েছে ছবিটি।