যশোর ও কুষ্টিয়ায় ‘এক শ বস্তা চাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শ বস্তা চাল নাটকের দৃশ্য। ৭ ও ৮ নভেম্বর নাটকটি মঞ্চস্থ হবে যশোর শিল্পকলা একাডেমীতে এবং ৯ ও ১০ নভেম্বর কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে। সময় সন্ধ্যা সাতটা। জাপানি নাট্যকার ইয়াজো ইয়ামামতোর লেখা থেকে অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকার জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে ২০০৬ সালে মঞ্চে আসে নাটকটি। ২০০৮ সালে নাটকটি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) থেকে ‘উচিমুরা’ এবং ২০১১ সালে জাপানের ‘কোমে হিয়াপ্পিও’ পুরস্কার পায়।