যশোরে আন্তর্জাতিক নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হূদয়ে বাংলা নাটক’—এই স্লোগান সামনে রেখে আজ রোববার যশোর জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। যৌথভাবে আয়োজন করছে যশোরের বিবর্তন, ঢাকার দৃষ্টিপাত ও চট্টগ্রামের তির্যক নাট্যদল। ভারত ও বাংলাদেশের পাঁচটি নাটকের দল অংশ নিচ্ছে এই উৎসবে। আজ উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে যশোরের বিবর্তনের নাটক বিসর্জন।
উৎসবে ভারতের ষড়ভুজ ও প্রাচ্য কলকাতা তিনটি নাটক মঞ্চস্থ করবে। নাটকগুলোতে অভিনয় করবেন ভারতের বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অসীম রায় চৌধুরী, পৌলমী বসুসহ আরও অনেকে।