যশোরে গানে গানে বৈশাখী পূর্ণিমা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১৪২৩ সালের প্রথম বৈশাখী পূর্ণিমা উদ্যাপন করেছে শিশু-কিশোরদের সংগঠন চাঁদের হাট যশোর। গত বৃহস্পতিবার পূর্ণিমা সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ সোহেল হাসান। এরপর চাঁদের হাট আঙিনায় পূর্ণিমার গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি রবিউল আলম ও সাধারণ সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।