যশোরে দেখানো হবে 'আন্ডার কন্সট্রাকশন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আন্ডার কন্সট্রাকশন’ এর একটি দৃশ্য
‘আন্ডার কন্সট্রাকশন’ এর একটি দৃশ্য

২৮ মে যশোরের শিল্পকলা একাডেমিতে দেখানো হবে রুবাইয়াৎ হোসেন পরিচালিত ‘আন্ডার কন্সট্রাকশন’ চলচ্চিত্রটি। যশোরের স্থানীয় সংগঠন প্রাচ্য ফিল্ম ঘর আয়োজন করেছে এই বিশেষ প্রদর্শনীর। এই দিন যশোরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছবিটির তিনটি প্রদর্শনী হবে। দর্শনীর বিনিময়ে ছবিটি দেখা যাবে বিকেল চারটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটায়। 

টিকিট পাওয়া যাবে প্রাচ্য সংঘ (বই হাট), ক্যাফে ঝটপট, ডিউ কোচিং সেন্টার এবং শোয়ের দিন হল কাউন্টারে।

‘আন্ডার কন্সট্রাকশন’ এর একটি দৃশ্য
‘আন্ডার কন্সট্রাকশন’ এর একটি দৃশ্য

এ ছবিতে ‘রয়া’ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। ছবিতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।
‘আন্ডার কন্সট্রাকশন’ ছবিতে গান রয়েছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ি। পুরো ছবির আবহসংগীত করছেন অর্ণব।
উল্লেখ্য, ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনি ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবিটি ঢাকার সিনেমা হলে মুক্তি পায় গত ২২ জানুয়ারি।