যশোরে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার থেকে যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী খুলনা বিভাগীয় মঞ্চ নাট্যোৎসব। জেলা পরিষদ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম। পরে চাঁদের হাটের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। পরে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু হয়। ‘মঞ্চে নাটক দেখুন’ স্লোগান নিয়ে শুরু হওয়া নাট্যোৎসবের আহ্বায়ক সানোয়ার আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ভাষাসৈনিক বিমল রায় চৌধুরী। প্রথম দিনে হবিগঞ্জের জীবন সংকেত নাট্য দল স্ত্রীর পত্র নাটক মঞ্চস্থ করে।