যশোরে পূর্ণিমা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে যশোরে ফাল্গুনী পূর্ণিমা উৎসব উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদের হাট জেলা শাখার উদ্যোগে সংগঠন প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ সোহেল হাসান।
বারো মাসের বারো পূর্ণিমার প্রভাব নিয়ে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা প্রশান্ত বসু। পূর্ণিমার গান গেয়ে দর্শক মাতিয়ে তোলেন সাজ্জাদুজ্জামান রতন ও সিনা সরদার আগ্নেশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। সভাপতিত্ব করেন জাকির হোসেন।