যাঁদের জন্য করতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৪’ শেষ হল গত সোমবার। পাঁচ দিনের এই উৎসবে অংশ নিেয়ছেন বাংলাদেশ ও ভারতের বরেণ্য শিল্পীরা। তাঁদের মধ্যে অনেকের পরিবেশনাই মুগ্ধ করেছে দর্শকদের। শুধু হাততালি নয়, শিল্পীর পরিবেশনার পর সবাই দাঁড়িয়ে তাঁকে সম্মান জানিয়েছেন। তেমনি কয়েকজনের কথা আর পরিবেশনার ছবি নিয়ে তৈরি হল প্রতিবেদন।

ওস্তাদ আমজাদ আলী খান,পণ্ডিত শিবকুমার শর্মা,গণেশ রাজাগোপালান ও পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার
ওস্তাদ আমজাদ আলী খান,পণ্ডিত শিবকুমার শর্মা,গণেশ রাজাগোপালান ও পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার
কাড়াইকুরি মনি ও সুরেশ বৈদ্যনাথম
কাড়াইকুরি মনি ও সুরেশ বৈদ্যনাথম

মঞ্চে ঘোষণা হলো, আর্মি স্টেডিয়ামে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রায় ৫৫ হাজার দর্শক। ভাবছেন, কোনো ক্রিকেট ম্যাচ? কিন্তু রাত যে তখন প্রায় আড়াইটা!

বিদুষী মালবিকা সারুক্কাই
বিদুষী মালবিকা সারুক্কাই

শাস্ত্রীয় সংগীত পরিবেশনা করতে ভারত থেকে এবার যাঁরা এসেছিলেন, তাঁরা সবাই নিজ ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল। কিন্তু এঁদের মধ্যে কেউ কেউ আলাদা করে দর্শক মনোযোগ পেয়েছেন। তাঁদের পরিবেশনা শেষে দর্শক বাধ্য হয়েছেন আসন ছেড়ে উঠে দাঁড়াতে। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত উৎসবের চতুর্থ দিনে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার পরিবেশনা শেষে মাঠভর্তি দর্শক দাঁড়িয়ে সম্মান জানালেন তাঁকে।
প্রথম দিন থেকেই কোনো না কোনো শিল্পী পেয়েছেন এই সম্মান। উদ্বোধনী সন্ধ্যা মাতিয়েছিলেন বিদুষী মালবিকা সারুক্কাই।

আমান আলী খান ও আয়ান আলী খান
আমান আলী খান ও আয়ান আলী খান

তুলসী দাসের রামায়ণ থেকে তিনি ‘মারীচ বধ’ দেখালেন ভরতনাট্যমে। তাঁর শেষ পরিবেশনা ছিল বঙ্কিমের ‘বন্দে মাতরম’। মৃদঙ্গমে কাড়াইকুরি মনি ও ঘটমে সুরেশ বৈদ্যনাথম দর্শক সমীহ কুড়িয়ে নিলেন দ্বিতীয় দিন। এ দুজনই ছিলেন প্রথম দুদিনের সেরা আকর্ষণ। তৃতীয় দিন পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুরবাদন শুনে দর্শক তাঁকে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে দাঁড়িয়ে গেছেন। এ দিন কর্ণাটকি সংগীতশিল্পী বিদুষী অরুণা সাইরাম তাঁর কণ্ঠজাদুতে গাইলেন কমল দশগুপ্তের সুরে

বিদুষী অরুণা সাইরাম
বিদুষী অরুণা সাইরাম

নজরুলের শ্যামাসংগীত—‘আমার কালো মেয়ে রাগ করেছে, (মাকে) কে দিয়েছে গালি’। দর্শক–শ্রোতা দাঁড়িয়ে অভিনন্দন জানালেন তাঁকে। চতুর্থ দিনে সরোদে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও বেহালায় গণেশ রাজাগোপালান শোনালেন পল্লিকবি জসীমউদ্দীনের গান ‘রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে, আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে।’ সেদিনই পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া গত দুবারের মতোই শ্রোতাদের মাতিয়ে গেলেন।
পঞ্চম দিনের শেষ পরিবেশনা ছিল প্রবাদপ্রতিম সরোদশিল্পী ওস্তাদ আমজাদ আলী খানের। তাঁর সরোদে দর্শক খাম্বাজ, ভৈরবী ছাড়াও শুনলেন রবীন্দ্রনাথের গান ‘কোন খেলা যে খেলব কখন, ভাবি বসে সে কথাটাই’। আর বাবার যোগ্য দুই সন্তান আয়ান আলী খান ও আমান আলী খান চেনালেন নিজেদের জাত। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানালেন তাঁদের।