যাঁদের হাতে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নামে নয়, গুণে পরিচয়।’ এবার সম্ভাব্য স্বর্ণপাম-জয়ীদের তালিকায় একদম নিচের দিকেও তাঁর নাম থাকত কি না সন্দেহ। নিজের নামটাও এতই খটমটে যে পশ্চিমা সিনেমা বোদ্ধাদের সেটা উচ্চারণ করাই মুশকিল। আর মনে রাখা তো দূর অস্ত। কিন্তু শেষ পর্যন্ত থাইল্যান্ডের সেই অ্যাপিচাটপং উইরাসেথাকলের হাতেই উঠল স্বর্ণপাম। বাকি সব নামজাদা পরিচালকদের পেছনে ফেলে তাঁর আংকল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস জিতে নিয়েছে কানের সেরা সম্মান। তারই রেশ ধরে, পশ্চিমা পত্রপত্রিকাতেও এখন চলছে অ্যাপিচাটপং বন্দনা। আংকল বুনমি সম্পর্কে ভ্যারাইটি লিখেছে, ‘আশ্চর্য রকমের উপভোগ্য ছবি।’ যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকা তাঁদের পর্যালোচনায় পাঁচ তারকার সম্মান দিয়ে লিখেছে, ‘এ তো ছবি নয়... যেন ভাসমান এক অন্য পৃথিবী।’ এ তো গেল অ্যাপিচাটপংয়ের কথা। একনজরে দেখে নিন উৎসবের অন্য বিজেতাদের নামও। ইকবাল হোসাইন চৌধুরী, সূত্র: ওয়েবসাইট