যাত্রা করল 'ঢাকা চলচ্চিত্র আন্দোলন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে ‘ঢাকা চলচ্চিত্র আন্দোলন’ সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে ‘ঢাকা চলচ্চিত্র আন্দোলন’ সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি: প্রথম আলো

যাত্রা শুরু করল ‘ঢাকা চলচ্চিত্র আন্দোলন’। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাজাত অসাম্প্রদায়িক, উদার, মানবিক, গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি ও সুস্থ চলচ্চিত্র নির্মাণের পরিবেশ সৃষ্টিতে কাজ করবে তারা।

আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি। নিজেদের লক্ষ্যে ও উদ্দেশ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন এর সভাপতি খন্দকার সুমন, সাধারণ সম্পাদক শ্যামল শিশির ও উপদেষ্টা শোয়াইব জিবরান।
সংবাদ সম্মেলনে আট সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠনের পাশাপাশি ১৩ সদস্যের একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন শোয়াইব জিবরান, জাকির জাফরান, খান জেহাদ, রাহাত হোসেন, রাশেদুজ্জামান, মানিক বাহার, ফাহমিদুল হক। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সভাপতি খন্দকার সুমন, সহসভাপতি শরিফ উল আনোয়ার, সাধারণ সম্পাদক শ্যামল শিশির, সহসাধারণ সম্পাদক জহির রিপন, সাংগঠনিক সম্পাদক শরীফ খান, অর্থ সম্পাদক সীমা হাবিব এবং দপ্তর সম্পাদক অর্ক হাসান। সদস্যেরা হলেন ওমর ফারুক, মাসুদ রানা, বিনু মাহবুবা, কে এম রফিক, সাকিব সজল ও তাইফ কামাল।