যাত্রা করল 'রেডিও বাংলা মেলবোর্ন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বাংলা সনের প্রথম দিনে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরভিত্তিক বাংলা রেডিও ‘রেডিও বাংলা মেলবোর্ন’ যাত্রা করছে। সকাল সাতটা থেকে শুরু হবে এই রেডিও চ্যানেলের সম্প্রচার।
অস্ট্রেলিয়াপ্রবাসী তিন বাংলাদেশি রাফিয়া হাসিন, নাফি উল ইসলাম ও আশরাফ রহমানের সম্মিলিত উদ্যোগে রেডিও বাংলা মেলবোর্ন-এর জন্ম।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়া, শিল্প ও সাহিত্যকে বিশ্ব অঙ্গনে এবং প্রবাসী নতুন প্রজন্মের সামনে অব্যাহতভাবে তুলে ধরার প্রয়াসেই ‘রেডিও বাংলা মেলবোর্ন ৯২.৩ এফএম’ এগিয়ে যাবে—এমন প্রত্যয়ই উদ্যোক্তাদের।