যাত্রা দল নিবন্ধনের লক্ষ্যে যাত্রা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন এবং যাত্রা দল নিবন্ধনের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী যাত্রা উৎসব। একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে এ উৎসবে আজ শুক্রবার শেষ দিনে মধুমালা নাট্য সংস্থা সকাল সাড়ে ১০টায় পরিবেশন করবে শামসুর রহমান রচিত এবং সাদেকুল ইসলাম পরিচালিত যাত্রাপালা আলোমতি প্রেম কুমার। এবারের উৎসবে মোট ১১টি দল অংশগ্রহণ করছে।