গাজী টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটকপঞ্চম। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয় করছেন স্বাগতা। কথা হলো তাঁর সঙ্গে। শুটিংয়ে নাকি?না। আজ (বুধবার) কোনো শুটিং নেই। বৈশাখী টেলিভিশনের নতুন একটি অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে এসেছি।কী অনুষ্ঠান?যাত্রাপালা। গত রোজার ঈদে বৈশাখী টেলিভিশন রূপবান যাত্রাপালা প্রচার করেছিল। তাতে আমি অভিনয় করেছিলাম। কোরবানির ঈদের জন্য আরেকটি যাত্রাপালা হবে। নাম বেদের মেয়ে জোছনা। এই পালাতেও অভিনয় করব।যাত্রাপালায় অভিনয় করতে কেমন লাগে?যাত্রা নাটকের চেয়ে কঠিন। যাত্রাপালায় নাচ, গান ও অভিনয় সমানতালে করতে হয়। এটা না করলে বোঝা যায় না। আমি প্রথম অভিনয় করেছিলাম বাংলাভিশনের একটি যাত্রাপালায়। মঞ্চে যাওয়ার আগে কেমন যেন একটা চাপ অনুভব করি। পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।কখনো যাত্রাপালা দেখেছেন?না, সরাসরি দেখিনি। তবে বিভিন্ন যাত্রাপালার ভিসিডি সংগ্রহ করে দেখেছি। এগুলো দেখে দেখেই প্রস্তুতি নিয়েছি। গাজী টিভিতে আজ আপনার ‘পঞ্চম’ নাটকটি দেখানো হবে?আমার পছন্দের একটি নাটক। এখানে পুরান ঢাকার একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। মাস তিনেক আগে শুটিং করেছিলাম বিক্রমপুরে। আপনি তো গানও করেন। গান নিয়ে কিছু ভাবছেন?রোজার ঈদে ভালোবাসি টু অ্যালবাম প্রকাশিত হয়েছে। আপাতত আর অ্যালবামের কথা ভাবছি না। শান্তিনগরে আমাদের ব্যান্ড মহাকালের প্র্যাকটিস প্যাডের কাজ শুরু করেছি।