যাত্রা মৌসুম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজার সঙ্গে যাত্রার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে বহুকাল আগে থেকে। দুর্গাপূজার সপ্তমীর দিন এর ব্যবসায়িক মৌসুম শুরু হয়। সেই রীতি অনুযায়ী গত শুক্রবার যাত্রাশিল্পের নতুন মৌসুম শুরু হয়েছে। এই মৌসুম থাকবে ২০১৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত। এরই মধ্যে দেশের আনাচকানাচে ছড়িয়ে পড়েছে পেশাদার দলগুলো। জানা গেছে, যাত্রাশিল্পের সুষ্ঠু চর্চার খাতিরে সরকার ২০১২ সালে একটি নীতিমালা প্রণয়ন করে। তারই আলোকে ৮৮টি দল নিবন্ধনপ্রাপ্ত হয়। সম্প্রতি নানা কারণে এর মধ্যে ১১টি যাত্রা দলের লাইসেন্স বাতিলও হয়ে গেছে, জানালেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তফা আল মাসউদ। তবে এ বছর মৌসুমের শুরুর দিকে যাত্রা দল গঠনের যথেষ্ট সাড়া পড়েছে। এমন দাবি পেশাদার যাত্রা মালিকদের। একই সঙ্গে আশানুরূপ নতুন পালায় সাজানো হয়েছে দলগুলোকে।