যাত্রা মৌসুমের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন নিয়ম অনুযায়ী গতকাল মঙ্গলবার শ্রীকৃষ্ণের রথযাত্রা উপলক্ষে বাংলা যাত্রা মৌসুমের সূচনা হয়েছে। জানা গেছে, কাল যাত্রাপালার পেশাদার দলগুলো দিনব্যাপী পূজা-অর্চনা, নৃত্য-গীত-বাদ্যযন্ত্রযোগে দিনটি উদ্যাপন করেছে। যাত্রাদলগুলোর সংশ্লিষ্ট মহড়াবাড়িতে সন্ধ্যায় নতুন পালার সুর বসানো, পুরোনো পালার মহড়া এবং শিল্পীদের সঙ্গে চুক্তি হয়েছে।তবে কাল মহড়াবাড়িতে না গিয়ে নিয়মিত যাত্রা প্রদর্শনী শুরু করছে আনন্দ অপেরা, সংগীতা যাত্রা ইউনিট ও কৃষ্ণবীণা অপেরা।এদিকে যাত্রাদলগুলোর কাছ থেকে জানা গেছে, এই মৌসুমে দলগুলো দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধের যাত্রাপালার দিকে বেশি জোর দিচ্ছে।