যাত্রা শুরু 'জয়যাত্রা'র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজউদ্দৌলা যাত্রাপালার একটি দৃশ্য ।  প্রথম আলো
সিরাজউদ্দৌলা যাত্রাপালার একটি দৃশ্য । প্রথম আলো

নতুন যাত্রাপালা প্রদর্শন এবং সেমিনার আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নতুন যাত্রা দল ‘জয়যাত্রা’। গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে দলটির উদ্বোধন ঘোষণা করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট—আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। সম্প্রতি শিল্পকলা একাডেমীতে নিবন্ধিত হয় যাত্রা দলটি।
গতকাল সন্ধ্যার আয়োজনের আগে বিকেলে ছিল সেমিনার। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘বাংলাদেশের যাত্রাশিল্প: বদলাবার এবং বদলে দেয়ার এখনই সময়’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন দলপ্রধান হাসান কবির। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস এম মহসীন, গোলাম সারওয়ার ও জাহিদ রিপন। বিকেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামেন্দু মজুমদার। তাপস সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন এস এম মহসীন ও তপন বাগচী।
আলোচনা ও অভিষেক অনুষ্ঠান শেষে মঞ্চস্থ হয় ঐতিহাসিক পটভূমির ওপর নির্মিত যাত্রা সিরাজউদ্দৌলা। এটি রচনা করেন শচীন সেনগুপ্ত ও নির্দেশনা দিয়েছেন হাবিব সারোয়ার। যাত্রার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাবিব সারোয়ার, এম এ মজিদ, ভোলানাথ বনিক প্রমুখ।