প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে গতকাল রোববার যাত্রাশিল্পীদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। যাত্রা-মালিক, শিল্পী ও সংগঠকদের সম্মিলনী ও ইফতার অনুষ্ঠানের এ আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে যাত্রাশিল্পী ও এ শিল্পের সঙ্গে যুক্ত মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সম্মিলনের উদ্যোক্তা প্রবীণ যাত্রাশিল্পী মিলন কান্তি দে বলেন, ‘যাত্রাশিল্প আজ ধ্বংসের কবলে। এ শিল্পের উন্নয়নে সাংগঠনিকভাবে আমাদের বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। অশ্লীলতা রোধ করে যাত্রাকে টিকিয়ে রাখতে মূল ভূমিকা পালন করতে হবে যাত্রাদলের মালিকদের এবং শিল্পীদের। ’
যাত্রাশিল্পী ও নির্দেশক সুলতান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস এম মহসিন। উপস্থিত ছিলেন যাত্রাশিল্পী রিক্তা সুলতানা।