যাত্রা হবে সবার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যাত্রাকে জনকল্যাণে কাজে লাগাতে হবে। লোকশিক্ষার মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে যাত্রাকে। যাত্রায় সুস্থতা ফিরিয়ে আনতে আয়োজক-প্রদর্শক এবং যাত্রাদলের মালিকসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ বললেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি। ৮ আগস্ট খুলনার নবপল্লি কমিউনিটি সেন্টারে এই সম্মেলন আয়োজন করা হয়।
এদিকে আসন্ন মৌসুমে যাত্রাকে অধিক গণমুখী এবং শক্তিশালী বিনোদন মাধ্যম হিসেবে গড়ে তুলতে যাত্রাদলের মালিক, শিল্পী, কলাকুশলী, প্রদর্শক ও আয়োজক বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। এখন থেকে অনিবন্ধিত দলের প্রদর্শনী বন্ধ রাখা, চুক্তিপত্র ছাড়া কোনো আয়োজকের সঙ্গে মৌখিক বায়না না করার সিদ্ধান্ত নিয়েছেন যাত্রাদলের মালিকেরা।
খুলনায় যাত্রাশিল্পের এই সম্মেলনে অংশ নেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক সোহেল হায়দার ও কার্যকরী সাধারণ সম্পাদক গাজী বেলায়েত।
সম্মেলনে অংশ নেওয়া যাত্রাদলের মালিকদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, এখন দলগুলো বিদেশি পালা বর্জন করে দেশীয় পালা দিয়ে দল সাজানোর উদ্যোগ নিয়েছে।