যাত্রাগানে উদ্বেল উত্তরাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশান্ত ঘূর্ণি পালায় বিজয় উল্লাসের দৃশ্য
অশান্ত ঘূর্ণি পালায় বিজয় উল্লাসের দৃশ্য

রক্ত দেব, তবু স্বাধীনতা দেব না’—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এমন উদাত্ত কণ্ঠের প্রত্যুত্তরে দেশের বুকে শুরু হলো অশান্ত ঘূর্ণির তাণ্ডব নৃত্য। মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে মঞ্জুশ্রী অপেরার পালা অশান্ত ঘূর্ণি। সম্প্রতি এই পালার অভিনয় দেখতে রাজশাহীর বাঘায় জড়ো হন হাজার হাজার নারী-পুরুষ। ওদিকে গোটা উত্তরাঞ্চলে বিভিন্ন দল এখন পরিবেশন করছে জমজমাট যাত্রাগান। পালাকার জালাল উদ্দিন আহম্মদের লেখাঅশান্ত ঘূর্ণি পালার কাহিনিতে আছে অশ্রুবন্যার ঢেউ, সংলাপে পাষাণ-গলানো রস, ভূমিকায় মধুক্ষরা বাণী আর চরিত্রে রয়েছে বাস্তবপূর্ণ জীবন্ত ইঙ্গিত। অন্যদিকে একই সময়ে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর আনন্দমেলায় আনন্দ অপেরা মুক্তিফৌজ, রাজশাহীর পবা উপজেলা সদরে সবুজ অপেরা বিদ্রোহী পদ্মা, বাগমারায় আদি ভোলানাথ অপেরা সোনার বাংলা পালা পরিবেশন করে সাড়া জাগিয়েছে। দেশপ্রেমকে উপজীব্য করে এ ধরনের পালার চাহিদা ক্রমে বাড়ছে। এ ছাড়া দলগুলোর সামাজিক পালাতেও মুগ্ধ হচ্ছেন দর্শক। সব মিলিয়ে বলা যায়, যাত্রাগানে এখন উদ্বেল উত্তরাঞ্চল।