যাত্রাপালার প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলার ঘিওর থানার তরা ইউনিয়নের জাবরা গ্রামে সোমবার শুরু হলো ‘রবি যাত্রাপালা প্রতিযোগিতা’। অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, আয়োজক প্রতিষ্ঠান যাত্রাভিশনের প্রধান উপদেষ্টা জ্যোৎস্না বিশ্বাস, চেয়ারম্যান অরুণা বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক প্রসূন বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদসহ আরও অনেকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় আয়োজন করা হবে এই প্রতিযোগিতা। পরে সব কটি আয়োজন থেকে বাছাই করা সেরা যাত্রাদলগুলোকে নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা হবে।