যাত্রাপালার প্রিন্সেস নাদিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাপালার প্রিন্সেস হওয়া তো দূরের কথা, এর আগে কখনো যাত্রা দেখারই সৌভাগ্য হয়নি। এবার আমাকে খোদ যাত্রাপালার প্রিন্সেস হয়ে কাজ করতে হচ্ছে। বিষয়টি আমার জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনই মজার একটা অভিজ্ঞতাও বটে। বলছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাদিয়া।মাহমুদ কলির পরিচালনায় আলোকিত আঙিনা নামের একটি ধারাবাহিকে এবার নাদিয়াকে দেখা যাবে যাত্রাপালার প্রিন্সেস জরিনার চরিত্রে। এরই মধ্যে নাটকটির ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে। নাটকটির মূল কাহিনি আবর্তিত হয়েছে পরিবার পরিকল্পনা নিয়ে। আর এখানেই নাদিয়া যাত্রাপালার প্রিন্সেস হয়ে দর্শকদের উদ্দেশে বিভিন্ন ধরনের বার্তা পৌঁছে দেবেন। নাটক সম্পর্কে নাদিয়া বলেন, ‘আমি আসলে খুবই সৌভাগ্যবান এ ধরনের একটি চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে। আমি আসলে একটু ব্যতিক্রমী কাজ করতে পছন্দ করি। মজার ব্যাপার হচ্ছে, এ নাটকের সেটে আমার সঙ্গে ফ্যামিলি প্ল্যানিংয়ের কিছু লোকের পরিচয় হয়েছে। আমি মনে করি, এ ধরনের নাটকে কাজ করার মাধ্যমে আমি যেমন দর্শকের কিছুটা উপকারে আসছি, তেমনই নিজেও কিছুটা শিখতে পারছি।’বর্তমানে নাদিয়া ঈদের বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এসব নাটকে নিজের অভিনীত চরিত্রেগুলোর বৈচিত্র্যতা রয়েছে বলে জানান নাদিয়া।