যাত্রায় চলচ্চিত্রশিল্পীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রার মঞ্চে অভিনয় করবেন চলচ্চিত্রের শিল্পীরা। যাত্রাপালার নাম প্রাণসজনী। নির্দেশনা দিয়েছেন ফরহাদ। লোকনাট্য ধাঁচের এই পালায় অভিনয় করবেন ফরহাদ, মিথিলা, আহমেদ শরীফ, আমির সিরাজী, বাসরী, ববি, জেকি, খালেদ মাহমুদ, সুফিয়া, স ম আজিজ, হানিফ, কাদেরসহ আরও অনেকে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর চিটাগাং রোডের শিমরাইলের যাত্রা প্যান্ডেলে অনুষ্ঠিত হবে যাত্রাপালাটি। বিজ্ঞপ্তি।