যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাশিল্প আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান। কিন্তু বর্তমানে নানা কারণে এই শিল্প বিলুপ্তির পথে। পৃথিবীর অনেক দেশে এ ধরনের শিল্প ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখা হয়, আর্থিক লাভের কথা ভাবা হয় না। আমাদেরও যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখতে হবে।‘যাত্রা: বাংলাদেশের হূদয় হতে’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনারকক্ষে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ। সকালে এর উদ্বোধন করেন রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। ‘বাংলাদেশের যাত্রাচর্চা: সংকট ও সমাধান’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন যাত্রাব্যক্তিত্ব জ্যোৎস্না বিশ্বাস। ‘যাত্রাশিল্পে রবীন্দ্রচর্চা: কিছু কষ্টকথা, অতঃপর আমাদের করণীয়’ শিরোনামের প্রবন্ধ উপস্থাপন করেন মিলন কান্তি দে।