যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন আমজাদ আলী খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সরোদসম্রাট’ হিসেবে খ্যাত আমজাদ আলী খান যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ডক্টরেট ইন লিটারেচার সম্মাননা পেয়েছেন। এক খবরে পিটিআই জানিয়েছে, ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অসামান্য অবদান রাখায় ওস্তাদ আমজাদ আলী খানকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।ভারতের শাস্ত্রীয় সংগীতে ওস্তাদ আমজাদ আলী খানের পরিবারের ভূমিকা অনবদ্য। বাবা হাফিজ আলী খানের কাছ থেকে সরোদ শিখেছিলেন তিনি। পরিবারের ষষ্ঠ প্রজন্মের সরোদশিল্পী ওস্তাদ আমজাদ আলী খান। মাত্র ছয় বছর বয়সে তিনি এককভাবে বাজিয়ে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।২০০১ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ পেয়েছেন ৬৭ বছর বয়সী শাস্ত্রীয় সংগীতের এই প্রথিতযশা শিল্পী।