যাহা ৫২ তাহাই ৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক যাহা ৫২ তাহাই ৫৩। লিখেছেন মানিক মানবিক। পরিচালনা করেছেন পঙ্কজ ঘোষ। অভিনয় করেছেন লায়লা হাসান, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, চিত্রলেখা গুহ, মৌসুমী হামিদ, শাহরিয়ার শুভসহ অনেকে।
অংশু তার দুলাভাইয়ের সংসারে থাকে। ইদানীং শরীরচর্চা নিয়ে তার যত ব্যস্ততা। বাড়ির কাজের লোক থেকে শুরু করে আত্মীয়স্বজন, অতিথি—সবার ওপর চলে শরীরচর্চা নিয়ে তার নিরীক্ষা। এদিকে অংশু কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন করতে পারে না। পদে পদে ঝামেলায় পড়ে। আবার বেছে নেয় নতুন কোনো বিষয়।