যুক্তরাজ্যে তাহমিমা আনামের সোনাঝরা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১। বাঙালি মুক্তিকামী মানুষ স্বাধীন বাংলাদেশের জন্য মরিয়া। যুদ্ধকালীন একটি পারিবারিক প্রেক্ষাপটে বিধবা মা ও তাঁর সন্তানদের যুদ্ধে অংশগ্রহণ, নানা ঘাত, সংঘাত ও টানাপোড়েন নিয়ে তাহমিমা আনামের এ গোল্ডেন এজ—সোনাঝরা দিন উপন্যাস আন্তর্জাতিক পুরস্কার লাভ করে বিশ্বের সংবাদমাধ্যমে শিরোনাম করে বাঙালির মুক্তিসংগ্রামের বীরত্বগাথা।সম্প্রতি আবারও যুক্তরাজ্যের মঞ্চনাটকের মূলধারায় এ গোল্ডেন এজ-এর সফল মঞ্চায়ন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে মুক্তিযুদ্ধে বাঙালির আত্মত্যাগ ও যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ।সাউথ ব্যাংক সেন্টারে লন্ডন লিটারেচার ফেস্টিভ্যালের অংশ হিসেবে কালচারপট গ্লোবালের প্রযোজনায় ও মুকুল আহমেদের নির্দেশনায় ১২-১৩ জুলাই কুইন্স এলিজাবেথ হলে মঞ্চস্থ হয় তাহমিমা আনামের এ গোল্ডেন এজ।১৩ জুলাই সন্ধ্যা, সাউথ ব্যাংকের পুরসেল হলে দর্শনার্থীদের দীর্ঘ লাইন ছিল বিস্মকর। আর দর্শকদের অধিকাংশই অবাঙালি। লাইনে দাঁড়িয়ে আমেরিকান নাগরিক অ্যালেন্স আগ্রহ নিয়ে জানান, ‘মূল উপন্যাস আমরা পড়েছি। লন্ডনে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে এসে এর মঞ্চ প্রয়োগ দেখা আমাদের জন্য বাড়তি পাওনা।’এদিকে নাটকটির পুরো সংলাপ ইংরেজিতে হলেও জয় বাংলা, বাংলার জয়/ বাঁধন ছেঁড়া হয়েছে কাল/ জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্তলাল, রক্তলাল/ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি...ইত্যাদি গান মুক্তিকামী বাঙালিদের কতটা জোয়ারভাঙা প্রেরণা জুগিয়েছে, আঁচ করা যায় মঞ্চায়ন-পরবর্তী প্রশ্নোত্তর পর্বে দর্শকদের অভিব্যক্তি ও প্রতিক্রিয়ায়।লন্ডনের দ্য গার্ডিয়ান-এর কলামিস্ট, সাংবাদিক সৈয়দ নিয়াজ আহমেদের সঞ্চালনায় দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এ গোল্ডেন এজ-এর লেখক তাহমিমা আনাম, নির্দেশক মুকুল আহমেদ ও নাটকটির প্রযোজক রুনি খান।তাহমিমা আনাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ না দেখা প্রজন্ম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আমাদের পরিচয়, যুদ্ধকালীন বাংলাদেশের একটি পরিবারের ছোট একটি গল্প এ গোল্ডেন এজ। ওই সময়টি আমাদের গর্বের সোনাঝরা দিন। আমাদের পূর্বসূরিদের আত্মত্যাগের ফসল স্বাধীনতা। এ গোল্ডেন এজ-এর বাংলা অনুবাদ সোনাঝরা দিন, মঞ্চনাট্যরূপ ও প্রধান চরিত্র রেহানা করে প্রশংসিত হয়েছেন লীসা গাজী। এই ত্রয়ী কৃতিত্ব সম্পর্কে লীসা গাজী বলেন, ‘নিঃসন্দেহে আমি গর্বিত এ সুযোগ পেয়ে। মুক্তিযুদ্ধকে আমরা লালন করি আমাদের মননে, সামনে এগিয়ে চলার প্রধান পাথেয় হিসেবে। আমি অভিভূত দর্শকদের প্রতিক্রিয়ায়।’নাটকে সংগ্রামী গানগুলোর সংযোজন প্রসঙ্গে নির্দেশক মুকুল আহমেদ জানান, ‘সংগীত সর্বজনীন, দর্শক অধিকাংশ অবাঙালি থাকলেও গানের আবেদন যে তাঁদের হূদয় ছুঁয়ে গেছে, সাবলীল প্রতিক্রিয়াই এর প্রমাণ। তাহমিনা আনামের উপন্যাস সম্পর্কে এ দেশের দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে। যুক্তরাজ্যের এই বিশ্বখ্যাত মিলনায়তনে আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নাটক উপস্থাপন করতে পেরে আমি গর্বিত।’দর্শক প্রতিক্রিয়ায় নাটকটির আরও মঞ্চায়ন প্রসঙ্গে প্রযোজক রুনি খান বলেন, ‘যুক্তরাজ্যের মঞ্চনাটকের মূলধারায় এ গোল্ডেন এজ-এর অভূতপূর্ব সাড়া আমাদের সাহস জুগিয়েছে।’নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন সোহিনী আলম, অ্যালেক্স অ্যান্ড্রু, নাটাইল্যে বানুমোয়াটি, মিতা চৌধুরী, দেলোয়ার হোসেন দিলু, আরমান ফিরমানী, সোনিয়া কাউর, শাহেদ রহমান প্রমুখ।