যুক্তরাজ্যের প্রিন্সের আমন্ত্রণে আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও সম্প্রতি এক নৈশভোজের আমন্ত্রণ পেয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস ও ক্যমেলিয়া পার্কার বোলসের কাছ থেকে। জানা গেছে, আমিরের সম্মানেই তাঁরা এ নৈশভোজের ব্যবস্থা করছেন। আমিরের সম্মানে যুক্তরাজ্যের প্রিন্স চার্লসের দেওয়া এ নৈশভোজটি অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের মালবোরো হাউসে। জানা গেছে, ওই নৈশভোজে যুক্তরাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরও থাকার সম্ভাবনা রয়েছে। আমির খান ও কিরণ রাও আগামী পরশু উড়ে যাচ্ছেন কানাডার টরেন্টো শহরে। সেখানেকার ফিল্ম ফেস্টিভেলে ৯ সেপ্টেম্বর এক বিশেষ শাখায় দেখানো হবে আমিরের হিন্দি ছবি ‘ধোবি ঘাট’। ঠিক তার কয়েক দিন পর ২৪ সেপ্টেম্বর আমিরের ‘পিপলি লাইভ’ ছবিটি মুক্তি পাবে যুক্তরাজ্যে। আর তখনই নৈশভোজের আযোজন করেছেন প্রিন্স চার্লস ও ক্যমেলিয়া।