যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে একই দিনে 'ট্রান্সফরমার্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সফরমার্স ছবির দৃশ্য
ট্রান্সফরমার্স ছবির দৃশ্য

২৭ জুন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে ট্রান্সফরমার্স সিরিজের চতুর্থ ছবি ট্রান্সফরমার্স: এজ অব এক্সটিংকশন। ওই দিন বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। ত্রিমাত্রিক প্রযুক্তির এই ছবিটি পরিচালনা করেছেন মাইকেল বে। ছবিতে অভিনয় করেছেন মার্ক ওয়ালবার্গ, স্ট্যানলি টুসি। ছবিটি তৈরিতে খরচ হয়েছে সাড়ে ১৬ কোটি ডলার।

টেক্সাসের প্রত্যন্ত এক গ্রাম। একদিন কেড ইগার কিনে নিয়ে আসেন ঢাউস এক ট্রাক। গাড়িটিকে ঠিক করতে গিয়ে কেড বুঝতে পারেন, এটা নিশ্চয়ই সাইবাট্রন থেকে আসা কারো ধ্বংসাবশেষ। মার্কিন মুলুকে ততদিনে নিষিদ্ধ হয়ে গেছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারদের ওই বাড়িতে আসার বিষয়টা টের পেয়ে যায় প্রশাসন। অতর্কিত আক্রমণ করে গোয়েন্দা বাহিনী। নিজ রূপে আবির্ভাব ঘটে অপটিমাস প্রাইমের। মানুষের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে বসে অটোবটেরা। দ্বন্দ্বে পড়ে যায় অপটিমাস প্রাইম। নিজ গোত্রের মৃত্যু ঠেকাতে মানুষের বিরুদ্ধে লড়বে নাকি স্বজাতির দলে ভিড়ে মানুষকে পৃথিবীছাড়া করবে? এমনি গল্প নিয়ে ছবিটি৷