যুক্তরাষ্ট্রে অনন্ত ও বর্ষার ছবির প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্ট ওয়েলকাম টু ছবির দৃশ্যে বর্ষা ও অনন্ত জলিল
মোস্ট ওয়েলকাম টু ছবির দৃশ্যে বর্ষা ও অনন্ত জলিল

এবার ঈদে দেশে ও দেশের বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে মোস্ট ওয়েলকাম টু ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন অনন্ত জলিল। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা আর পরিচালনা করেছেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে মুঠোফোনে অনন্ত জানান, এখন তিনি যুক্তরাষ্ট্রে ছবির প্রচারণা চালাচ্ছেন। সঙ্গে আছেন তাঁর স্ত্রী ও ছবির নায়িকা বর্ষা।
অনন্ত বলেন, যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের সাতটি সিনেপ্লেক্সে মোস্ট ওয়েলকাম টু ছবি মুক্তির দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মোস্ট ওয়েলকাম টু আন্তর্জাতিকমানের ছবি। তাই বাংলাদেশের পাশাপাশি অন্য দেশের দর্শকদেরও ছবিটি দেখা উচিত।
অনন্ত জানান, নিউইয়র্কে প্রচারণা শেষে তাঁরা লন্ডনে যাবেন। লন্ডনের ১৪টি সিনেপ্লেক্সে মোস্ট ওয়েলকাম টু ছবিটি মুক্তি দেওয়ার সবকিছু চূড়ান্ত হয়েছে।