যুক্তরাষ্ট্রে তারেক মাসুদের চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ‘তারেক মাসুদ রেট্রোস্পেকটিভ’ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সিনেমা স্টাডিজ বিভাগ। ‘তারেক মাসুদ: জার্নি ইন্টারাপ্টেড’ শিরোনামে দুই দিনের এই আয়োজন শুরু হচ্ছে আজ শনিবার। উদ্বোধন করছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সিনেমা স্টাডিজ বিভাগের অধ্যাপক সুখদেব সাধু ও চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ। এই আয়োজন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ক্যাথরিন মাসুদ বলেন, ‘নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এই সম্মাননা শুধু তারেকের জন্য নয়, এটা বাংলাদেশ এবং বিশ্বে বাংলাদেশের চলচ্চিত্রের অগ্রযাত্রার প্রতিও।’তিনি জানান, এই আয়োজন উৎসর্গ করা হয়েছে তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির উদ্দেশে। এখানে আদম সুরত থেকে শুরু করে রানওয়ে পর্যন্ত তারেক মাসুদের সব কটি ছবি প্রদর্শন করা হবে। কাল রোববার হবে আলোচনা অনুষ্ঠান।