যুক্তরাষ্ট্রে তিন বাংলাদেশি শিল্পীর প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সোল অ্যান্ড সিমলস অব আ ডেলটা’ শীর্ষক ১০ দিনের বাংলাদেশি চিত্রকরদের এক যৌথ প্রদর্শনী আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোর সোমার্ট গ্যালারিতে।প্রদর্শনীতে বিশিষ্ট শিল্পী কালিদাস কর্মকার, প্রশান্ত কর্মকার ও নগরবাসী বর্মণের সাম্প্রতিক কাজ প্রদর্শিত হচ্ছে। এটি চলবে ১৭ জুন পর্যন্ত। প্রদর্শনীর অধিকাংশ কাজই এই তিন শিল্পী করেছেন ছাপচিত্রকলার বিভিন্ন মাধ্যমে। তবে এর সঙ্গে কালিদাস কর্মকারের কিছু মিশ্র মাধ্যমের কাজও রয়েছে।