যুক্তরাষ্ট্রে পুরস্কার পেল ‘বিওয়াইল্ডার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ‘ফাইভ অ্যালাইভ সুইসাইড প্রিভেনশন শর্ট ফিল্ম অ্যান্ড পিএস প্রতিযোগিতা’য় পুরস্কার পেয়েছেন সাজ্জাদ মাহমুদ।জানা গেছে, প্রতিযোগিতায় সাজ্জাদ তাঁর স্বল্পদৈর্ঘ্য ছবি বিওয়াইল্ডার ছবির জন্য শর্টস বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন। ১ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজন করেছে আত্মহত্যা প্রতিরোধকারী প্রতিষ্ঠান ফাইভ অ্যালাইভ।পুরস্কার হিসেবে সাজ্জাদ পাচ্ছেন ৫০০ মার্কিন ডলার, ক্রেস্ট ও সনদপত্র। ছবিটির দৈর্ঘ্য ছয় মিনিট। সাজ্জাদের বিওয়াইল্ডার ছবিটি আত্মহত্যা প্রতিরোধমূলক বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনে দেখানো হবে। বিজ্ঞপ্তি।