যুক্তরাষ্ট্রে সংগীত সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস  ছবি: প্রথম আলো
জেমস ছবি: প্রথম আলো

২০ মার্চ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেমস। জানা গেছে, এবার তিনি যুক্তরাষ্ট্রে থাকবেন ৩৯ দিন। এ সময় বিভিন্ন স্থানে আয়োজিত কনসার্টে গান গাইবেন তিনি। আগামী ৬ থেকে ৮ এপ্রিল নিউইয়র্কে আয়োজিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানেও তিনি গান গাইবেন।
জেমস ও তাঁর নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রবিন ঠাকুর জানান, জেমস এই সংগীত সফরে নিউইয়র্ক, নিউজার্সি, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, আটলান্টা, বোস্টন ও সানফ্রানসিসকোতে গান গাইবেন। এই সফরে জেমস তাঁর জনপ্রিয় গানগুলো শোনাবেন।
এদিকে আরও জানা গেছে, ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে গান গাওয়ার জন্য যাচ্ছেন হাবিব ওয়াহিদ, হূদয় খান, কনা, প্রিতম, মিলাসহ অনেকে।