যুক্তরাষ্ট্রে সুখী র্যাচেল ভাইস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে সেখানেই সুখে আছেন ব্রিটিশ অভিনয়শিল্পী র্যাচেল ভাইস। অভিনয়শিল্পী স্বামী ড্যানিয়েল ক্রেগ আর ছয় বছরের সন্তান হেনরিকে নিয়ে সংসার পেতেছেন নিউইয়র্কে। বললেন, ‘এখন আর বাইরের লোক নই আমি। এখানে ভোট দিতে পারব। আমার গ্রিন কার্ড হারানোর পর ভেবেছিলাম চলে যেতে হবে এখান থেকে। কিন্তু যখন ফিরে এলাম, তারা আমার পাসপোর্টে সিল লাগিয়ে দিয়ে বলল, “আপনার ঘরে স্বাগতম।” ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার। ইংল্যান্ডে এভাবে কেউ বলবে না।’ তবে জানিয়েছেন, ইংল্যান্ডের বন্ধুদের কথাও তাঁর খুব মনে পড়ে।