যুক্তরাষ্ট্রে সুচন্দাকে সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে সুচন্দাকে আজীবন সম্মাননা জানিয়েছে ওহাইয়ো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএসএ) এবং অফিস অব ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুসন (ওডিআই)। সম্প্রতি সুচন্দা সেখানে যান। সুচন্দাকে দেওয়া প্রশংসাবচনে লেখা হয়, ‘চলচ্চিত্র অঙ্গনে কাজের মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখেছেন সুচন্দা। তাঁর কাজ জাতীয় ও আন্তর্জাতিক দারুণভাবে প্রশংসিত হয়েছে।’
বাংলাদেশে ফিরে সুচন্দা বলেন, ‘আমি অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু এই সম্মাননাটি আমার কাছে একেবারেই অন্য রকম মনে হয়েছে। এই সম্মাননা পেয়ে আমি অনেক বেশি সম্মানিত বোধ করছি।’