যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে 'ডায়ানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়ানা ছবিতে নাওমি ওয়াটস
ডায়ানা ছবিতে নাওমি ওয়াটস

প্রিন্সেস ডায়ানার জীবনের শেষ দুই বছরের ঘটনা নিয়েই তৈরি হয়েছে চলচ্চিত্র ডায়ানা। ছবিটি যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে ২০ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। কিন্তু তার আগেই স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশের দর্শকেরা দেখতে পাবেন ছবিটি। স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। ছবিতে ডায়ানার চরিত্রে অভিনয় করেছেন নাওমি ওয়াটস।
জানা গেছে, হূদ্যন্ত্রের শল্যচিকিৎসক হাসনাত খানের সঙ্গে ডায়ানার দুই বছরের গোপন সম্পর্ক তুলে ধরা হয়েছে এই ছবিতে। ডায়ানার জীবনের শেষ দুই বছরকে গভীরভাবে তুলে ধরতে চেয়েছেন নির্মাতারা। আর সমালোচকদের মতে, অলিভার হার্সবিগেল পরিচালিত ডায়ানা ছবিটি ‘ভয়াবহ’! এই সমালোচকেরা ছবিটিকে ডায়ানার জীবনের ব্যাপারে ‘অনধিকার চর্চা’ বলে মনে করছেন।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আজ সন্ধ্যায় ডায়ানা ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছে।