যুক্তরাষ্ট্রের ১৩টি রাজ্যে ঘুরে এলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেলটোয়েন্টিফোরে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক পা রেখেছি যৌবনে। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন অপূর্ব। কথা হলো তাঁর সঙ্গে।‘পা রেখেছি যৌবনে’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।আমি ফেরদৌস হাসানের অসংখ্য নাটক আর টেলিছবিতে অভিনয় করেছি। তবে পা রেখেছি যৌবনে একেবারে অন্য রকম। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রী আর শিক্ষকদের গল্প। আমরা বেশির ভাগ শুটিং করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আর এর আশপাশে। ওই এলাকায় ঢুকলেই মনে হয়, আমি এই বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র। সেই অনুভূতি বলে বোঝানো যাবে না।আপনি তো এনটিভির ‘বন্ধু আমার’ নাটকেও অভিনয় করছেন।এই নাটকেরও নাট্যকার আর পরিচালক ফেরদৌস হাসান। প্রায়ই মনে হয়, আমরা যে এত নাটকে অভিনয় করছি, এর মধ্যে কয়টা নাটক দর্শক দেখে? এ ধারণা এখন কিছুটা পাল্টেছে। কারণ, অনেক দিন পর এবার বন্ধু আমার নাটকের জন্য দর্শকের কাছ থেকে খুব ভালো মন্তব্য শুনছি। তার মানে, দর্শক ভালো গল্পের নাটক দেখছে।ঈদের কাজের খবর কী?আমি তো মাঝে পুরো দেড় মাস দেশের বাইরে ছিলাম। ফিরে আসার পর ঈদের কাজ শুরু করেছি। এবার ঈদের জন্য এখন পর্যন্ত যে কয়টি নাটক ও টেলিছবিতে কাজ করছি, তাতে আমার সঙ্গে আছেন তারিন, মোনালিসা, রোমানা, সারিকা, জেনি, সাবাও ফারিয়া।দেশের বাইরে কোথায় গিয়েছিলেন?যুক্তরাষ্ট্রে। এই দেড় মাসে যুক্তরাষ্ট্রের ১৩টি রাজ্যে ঘুরেছি। সঙ্গে যদি ভিডিও ক্যামেরা থাকত, তাহলে অনেকগুলো পর্বের একটা ট্রাভেল শো বানিয়ে ফেলতে পারতাম। এখন আফসোস হচ্ছে।