যুদ্ধ নিয়ে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধভিত্তিক ছবির কদর ছিল সব সময়। এখনো আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়েও তৈরি হয়েছে বেশ কিছু ভালো ছবি। বিশ্ব চলচ্চিত্রে এ সময়ে যুদ্ধভিত্তিক কয়েকটি ভালো ছবি হলো: ব্ল্যাক হক ডাউন (২০০১), দ্য পিয়ানিস্ট (২০০২), দ্য হার্ট লকার (২০০৮), ইনগ্লোরিয়াস বাস্টার্ডস (২০০৯)। তবে চলচ্চিত্র ইতিহাসে যুদ্ধ নিয়ে অনেক মাস্টারপিস ছবি হয়েছে। সে রকম ১০টি ছবির কথা জেনে নিন

রোম, ওপেন সিটি (১৯৪৫)
রোম, ওপেন সিটি (১৯৪৫)

রোম, ওপেন সিটি (১৯৪৫)
রবার্ট রোসেলিনির মাস্টারপিস রোম, ওপেন সিটি ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানবিক বিপর্যয় যে করুণ দৃষ্টিভঙ্গিতে ফুটিয়ে তোলা হয়েছে, তা এককথায় অনবদ্য। হিটলারের নাজি বাহিনীর রোম দখল, ইতালিয়ানদের সাহসী প্রতিরোধ দেখিয়েছেন পরিচালক। যুদ্ধকালীর নির্মমতা তুলে ধরেছেন রোসেলিনি। কানসহ বেশির ভাগ চলচ্চিত্র উৎসবে ছবিটি পুরস্কার পায়।

দাস বুট (১৯৮১)
দাস বুট (১৯৮১)

দাস বুট (১৯৮১)

দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে জার্মানির এ ছবিতে চমক আছে অনেক। একঘেয়ে যুদ্ধের ছবি থেকে দর্শকদের পরিত্রাণ দিয়েছেন পরিচালক উলফগ্যাং পিটারসন। সাবমেরিন নিয়ে যুদ্ধ করার টান টান উত্তেজনা, সাবমেরিনে আটকে যাওয়ার ভয়, সাহসী প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা এসব কিছুও দেখতে পাবেন এ ছবিতে।

ডিয়ার হান্টার (১৯৭৮)
ডিয়ার হান্টার (১৯৭৮)

দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই (১৯৫৭)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় জাপানি ক্যাম্পে অবরুদ্ধ ব্রিটিশ বন্দীদের কাহিনিনির্ভর ছবি দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই বিশ্বজুড়ে দারুণ সমাদৃত হয়। অস্কারে সেরা ছবিসহ সাতটি পুরস্কার পায় এটি।

অ্যাপোকেলিপস নাউ (১৯৭৯)
অ্যাপোকেলিপস নাউ (১৯৭৯)

অ্যাপোকেলিপস নাউ (১৯৭৯)

গডফাদার ছবির পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলার একটি রিয়েলিস্টিক মুভি এটি। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান সেনাদের ভূমিকা, আমেরিকার জবরদস্তিমূলক পররাষ্ট্রনীতিই যেন ফুটে উঠেছে এ ছবিতে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মার্লোন ব্রান্ডো।

দ্য ব্যাটেল অব আলজিয়ার্স (১৯৬৬)
দ্য ব্যাটেল অব আলজিয়ার্স (১৯৬৬)

দ্য ব্যাটেল অব আলজিয়ার্স (১৯৬৬)

ফ্রান্স সরকারের বিরুদ্ধে স্বাধীনতার জন্য আলজেরিয়ার সাধারণ মানুষদের লড়াইয়ে নামার কাহিনি এটি। গেরিলা লড়াইয়ের এক অনবদ্য উপস্থাপনা। ২০০৩ এ ইরাক আক্রমণের আগে পেন্টাগনে এ ছবিটি দেখেছেন উচ্চপদস্থ কর্মকর্তারাও।

প্লাটুন (১৯৮৬)
প্লাটুন (১৯৮৬)

প্লাটুন (১৯৮৬)

ভিয়েতনাম যুদ্ধ নিয়ে উপভোগ্য এক ছবি। যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি পরিচালক অলিভার স্টোন নৈতিকতা ও মানবিকতাকেও দারুণভাবে তুলে ধরেছেন। সেরা ছবি, সেরা পরিচালকসহ অস্কারে চারটি পুরস্কার পায় প্লাটুন।

ডিয়ার হান্টার (১৯৭৮)
ডিয়ার হান্টার (১৯৭৮)

ডিয়ার হান্টার (১৯৭৮)

ভিয়েতনাম যুদ্ধকে ঘিরে আরেকটি আলোচিত ছবি। রবার্ট ডি নিরো, ক্রিস্টোফার ওয়াকেন, মেরিল স্ট্রিপ অভিনীত এ ছবিটি সেরা ছবি, সেরা পরিচালকসহ অস্কারে পাঁচটি পুরস্কার পায়।

শিন্ডলারস লিস্ট (১৯৯৩)
শিন্ডলারস লিস্ট (১৯৯৩)

শিন্ডলারস লিস্ট (১৯৯৩)

স্টিভেন স্পিলবার্গ পরিচালিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য কাহিনি অবলম্বনে এ ছবি। অস্কার শিন্ডলার জার্মানির এক ব্যবসায়ী, যিনি হিটলার বাহিনীর গণহত্যা থেকে কমপক্ষে এক হাজার পোলিশ ইহুদিকে রক্ষা করেছেন তাঁর ফ্যাক্টরিতে কাজ দিয়ে। সর্বকালের অন্যতম সেরা ছবি ধরা হয় এটিকে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সেরা ছবি, পরিচালকসহ সাতটি অস্কার পায় ছবিটি।

ব্রেভ হার্ট (১৯৯৫)
ব্রেভ হার্ট (১৯৯৫)

ব্রেভ হার্ট (১৯৯৫)

ইতিহাসনির্ভর হূদয়গ্রাহী এক ছবি। ১৩ শতকের স্কটিশ যোদ্ধা উইলিয়াম ওয়ালেস ইংল্যান্ডের রাজার কাছ থেকে স্কটদের প্রথম স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন। সেরা ছবি, সেরা পরিচালকসহ (মেল গিবসন) অস্কারে ছবিটি পাঁচটি পুরস্কার পায় ।

সেভিং প্রাইভেট রায়ান (১৯৯৮)
সেভিং প্রাইভেট রায়ান (১৯৯৮)

সেভিং প্রাইভেট রায়ান (১৯৯৮)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নরমান্ডি হামলা নিয়ে এ ছবির কাহিনি এগিয়েছে। যুদ্ধ, তার সঙ্গে আবেগের লড়াইও আছে এতে। প্রাইভেট রায়ানের ভাইয়েরা যুদ্ধে নিহত হয়। তাই পরিবারের জীবিত শেষ ভাইটি যেন যুদ্ধে নিহত না হয়, সে চেষ্টাই করে চলেন অধিনায়ক। সেরা পরিচালকসহ অস্কারে পাঁচটি পুরস্কার পায়। যুদ্ধের ছবি হিসেবে এখনো ব্যবসায়িক সাফল্যের শীর্ষে আছে এ ছবি।

এ ছাড়া অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (১৯৩০), স্ট্যানলি কুবরিকের যুদ্ধবিরোধী ছবি পাথস অব গ্লোরি (১৯৫৭) দর্শক মনে গেঁথে আছে। গন উইথ দ্য উইন্ড (১৯৩৯), ক্যাসাব্লাংকা (১৯৪২) ছবিগুলো যুদ্ধকেন্দ্রিক হলেও দর্শক-মনে বেঁচে আছে সেরা রোমান্টিক ছবি হিসেবে।

আহমেদ শরীফ

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ডট কম, টাইম ডট কম, আইএমডিবি, উইকিপিডিয়া