যুদ্ধজীবনের গল্প নিয়ে ‘মুক্তিযুদ্ধ ’৭১’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধজীবনের বাস্তব চিত্র নিয়ে গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে বইটি লিখেছিলেন মাহবুব আলম। এবার সেই বই অবলম্বনে তৈরি হলো ১৬ পর্বের ধারাবাহিক নাটক মুক্তিযুদ্ধ ’৭১। দেশ টিভিতে আজ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত পৌনে আটটায় দেখানো হবে ধারাবাহিকটি। এর চিত্রনাট্য করেছেন মহিউদ্দীন আহমেদ আর এটি পরিচালনা করেছেন পারভেজ আমীন। গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে বইয়ের কমান্ডার মাহবুবের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। তিনি বলেন, ‘এটি একটি ডায়েরি। মূল বইয়ে পঞ্চগড় থেকে কাহিনির শুরু। আমরাও সেখানেই কাজটা করেছি। মূল লেখায় যে স্থানগুলোর উল্লেখ রয়েছে, আমরা সেখানেই তার শুটিং করেছি। তাই শুটিংয়ের সময় অন্য রকম এক অনুভূতি তৈরি হয়েছিল। দৃশ্যগুলো বাস্তবসম্মত করতে মূল অপারেশনে ব্যবহূত জিনিসপত্রই এখানে ব্যবহার করা হয়েছে।’ নাটকে আরও অভিনয় করেছেন রওনক হাসান, মাসুদ আলী খান, শারমিন শীলা, নওশবা এবং বাংলাদেশের গ্রুপ থিয়েটারের নাট্যকর্মীরা।