যুদ্ধট্যাংকে হলিউড মহাতারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান উৎসবে ট্যাংকের ওপর হলিউডের কয়েকজন তারকা । ছবি: এএফপি
কান উৎসবে ট্যাংকের ওপর হলিউডের কয়েকজন তারকা । ছবি: এএফপি

এ কি! কান উৎসবে হঠাৎ যুদ্ধট্যাংক কেন? প্যালেস ডে ফেস্টিভ্যালের চারপাশে গাড়ি আর উৎসাহী পর্যটকদের ভিড়, হুড়োহুড়ি। এরই মধ্যে আরও একবার চারদিক সরব করে আচমকা দুটো যুদ্ধট্যাংকের প্রবেশ। আরনল্ড শোয়ার্জনেগার, সিলভেস্টার স্ট্যালোন, হ্যারিসন ফোর্ড, মেল গিবসন, জ্যাসন স্টাথাম। বাঘা বাঘা হলিউড তারকা সওয়ার সেই ট্যাংকে। এক জায়গায় এত তারকা দেখে মানুষজনের ভিড় যেন বাঁধ মানতে চাইছিল না।
ঘটনা বিশেষ কিছু নয়। এক্সপেনডেবলস থ্রি ছবির প্রচারণার অংশ হিসেবেই হলিউড তারকাদের এই যুদ্ধট্যাংক যাত্রা। তারকাবহুল বড় বাজেটের এই ছবির প্রচারণায়ও ব্যয় হয় বিশাল অঙ্কের অর্থ।
পাম দ’রের লড়াই দূরে থাকুক, কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে নেই এক্সপেনডেবলস থ্রি। কিন্তু কান উৎসবের মতো জায়গায় নিজেদের ছবির প্রচার-প্রচারণার এই সুযোগ হাতছাড়া করতে চাননি ছবির তারকারা। বোঝাই যাচ্ছে, প্রচারেই প্রসার এই নীতিতে বিশ্বাসী তাঁরাও।