যুদ্ধবিমানে শহীদ কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামুলি চার চাকার গাড়ি নয়, শহীদ কাপুর এবার চালাবেন এফ-১৬ যুদ্ধবিমান। বলা হচ্ছে, শহীদ কাপুরই প্রথম অভিনেতা, যিনি বিশ্বের দ্রুততম গতির এই যুদ্ধবিমান চালানোর সুযোগ পাচ্ছেন। বেঙ্গালুরুতে ১১ ফেব্রুয়ারি যুদ্ধবিমান চালনা দেখানোর কথা শহীদের। তবে এর আগে বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষায় পাস করতে হবে তাঁকে। মাস খানেক ধরে উড্ডয়নের জন্য নিজেকে তৈরি করছেন শহীদ কাপুর। এবার দেখা যাক, সহযোগী পাইলট হিসেবে শহীদ উতরে যেতে পারেন কি না। ওয়েবসাইট।