
নাট্যসংগঠন স্বপ্নদলের যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ত্রিংশ শতাব্দীর ৬১তম মঞ্চায়ন অনুষ্ঠিত হলো গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে দর্শকনন্দিত প্রযোজনা ত্রিংশ শতাব্দীর রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
যুদ্ধ-সংঘাত-হানাহানির বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ত্রিংশ শতাব্দী প্রযোজনার মূল কাহিনি পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি। এর পাশাপাশি উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন প্রভৃতি প্রসঙ্গ।
নাটকটিতে অভিনয় করেছেন হাসান রেজাউল, মাধুরী বেপারী, ফজলে রাব্বী, আমজাদ শরীফ, সামাদ ভূঞা, শিশির সিকদার, ফারজানা রহমান, সাইফুন্নেসা জেবু, জাহিদ রিপন প্রমুখ।