যুদ্ধের আরও একটি নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিথিদের সামনে শোভাবর্ধনের ফুলের ডালি। সেখান থেকে একটি গোলাপ তুলে নিয়ে বুক পকেটে গুঁজলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। পাশে বসা নাট্যজন আতাউর রহমান ইশারায় জানালেন, বেশ লাগছে। দুই বন্ধুর বোঝাপড়া অনেক দিনের। সৈয়দ হকের লেখা ১১তম নাটক ‘তোরা সব জয়ধ্বনি কর’ নির্দেশনা দিলেন আতাউর রহমান। তারই উদ্বোধনী মঞ্চায়নের আনুষ্ঠানিকতার মঞ্চে দুজন।
গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধন ঘোষণা করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। ১৯৮৮ সালে লেখা এ নাটক। প্রায় ২৮ বছর পর গতকাল নতুন এ নাটক মঞ্চায়ন করল নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল।
উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য দেন দলের সদস্য চঞ্চল সৈকত। আতাউর রহমান বললেন, ‘সৈয়দ হকের নাটক আমার জন্য চ্যালেঞ্জ। কবি কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে মুক্তিযুদ্ধের এই নাটক। যুদ্ধাস্ত্র না চেনা মানুষেরাও কীভাবে জেগে ওঠে, সেটাই দেখানো হয়েছে নাটকে।’