যুদ্ধের ময়দানে নার্গিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস ফকরি
নার্গিস ফকরি

সুজিত সরকারের মাদ্রাজ ক্যাফে ছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন নার্গিস ফকরি। প্রতিবেদন তৈরির জন্য তাঁকে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে যুদ্ধের ময়দানে। নতুন এই অভিজ্ঞতার কথা বললেন নার্গিস, ‘তীব্র এবং বেশ অন্য রকমের অভিজ্ঞতা। যুদ্ধের ময়দানে একজন নারী সাংবাদিক কী করেন, তার পেছনের গল্পটা জেনেছি, উপলব্ধি করেছি। আমার মনে হয়, আমাদের অনেকেই সংবাদ দেখি এবং চিন্তাও করি না, যুদ্ধ-সাংবাদিকতা কতটা কঠিন! খুব ভালো লাগছে বিষয়টি নিয়ে গবেষণা করে অভিনয় করতে।’ মাদ্রাজ ক্যাফের সহ-প্রযোজক জন এব্রাহাম। এতে মুখ্য চরিত্রে অভিনয়ও করছেন এই তারকা। আইএএনএস।